তোমাদের সান্নিধ্য ছিল আমার আরাধ্য, যেমনটি চে গুয়েভেরার কাছে ছিল তার বিপ্লবী চেতনা।
আমি জানি, আমি অপার্থিব কোন জীব। তোমাদের সকল চেতনা আর উদ্দাম নৃত্তে আমি তাল মেলাতে পারি না। সেকারনে তোমাদের কাছে আমি, সকল ভালোবাসার ঊর্ধ্বে- "করুণার পাত্র" ।
কিন্তু তাই বলে ভেবো নাযে আমি তাদের দলে, যারা চিরকালই বলে- "শ্রোডিঞ্জারের বিড়াল" এর মৃত্যুই হবে। থাক,কেউ আর কষ্ট করে আমার কাঁধে হাত রেখ না,ছায়া দিও না। আমি একাই জীবনের পথে পথ চলব। আমার সঙ্গি হবে ধ্রুব সবুজ মহীরুহ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আহমেদ সাবের
"আমি একাই জীবনের পথে পথ চলব।" - রবীন্দ্রনাথে "যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলরে" মনে পড়ে গেল। যা হোক, কবিতাটা কিন্তু দারুণ ভাল লেগেছে।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।